প্রিন্ট এর তারিখঃ Jun 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম-দশম শ্রেণির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধ নোয়াখালী :--
নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্রীড়ানৈপুণ্য উপস্থিত সকলকে মুগ্ধ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট সামছুদ্দিন হায়দার বাহাদুর।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনোয়ারুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা, দলগত চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪